পিজিনে একই সাথে বিভিন্ন আইডিতে চ্যাটিং করুন

আমরা ইন্টারনেটে চ্যাটিং করার জন্য বিভিন্নসফটওয়্যার ব্যবহার করে থাকি। কিন্তু একই সফটওয়্যার দ্বারা যদি ইয়াহু,গুগল, এমএসএনসহ জনপ্রিয় সকল আইডি ব্যবহার করা এবং একই সাথে একাধিক আইডিতেলগইন করে চ্যাটিং করা যায় তাহলে কেমন হয়। এমনই এক ফ্রি চ্যাটিং সফটওয়্যারহচ্ছে পিজিন। মুক্ত এই সফটওয়্যার Yahoo!, Google Talk, MSN, AIM,Bonjour, Gadu-Gadu, Groupwise, ICQ, IRC, MySpaceIM, QQ, SILC, SIMPLE,Sametime, XMPP, Zephyr আইডি সমর্থন করে। ১৩.৬ মেগাবাইটের সফটওয়্যারটি www.pidgin.imথেকে ডাউনলোড করে ইনস্টল করুন। আর ইনস্টল করার ঝামেলা থেকে মুক্ত থাকতেচাইলে পোর্টেবল সংস্করণ ব্যবহার করতে পারেন। ১৩.২ মেগাবাইটের পোর্টেবলসফটওয়্যারটি http://portableapps.com থেকে ডাউনলোড করতে পারেন। এবার ইচ্ছামত আইডি যুক্ত করে চ্যাটিং করুন।

 ------------------------------------------------------------------------------------------------------------------------

সহজেই উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করা

উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করা নিয়ে এর আগেও দুটা পোস্ট করেছি। তবে এটাই সবচেয়ে কার্যকর এবং সহজ পদ্ধতি।
হ্যাকিং করতে হলে আপনার লাইভ আপারেটিং সিস্টেম দরকার হবে।
আপনি XP Live CD বা Slax Live CD দ্বারা কম্পিউটার বুট করুন।
এবার সরাসরি যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে সেই ড্রাইভের উইন্ডোজেরসিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে sethcold.exe করুন।এবার cmd.exe ফাইলকে কপি করে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটাররিস্টার্ট করুন লাইভ সিডিটি বের করে আগরে উইন্ডোজে ঢুকুন। এবং কম্পিউটারলগঅন স্ক্রিন আসলে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পটখুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net useradministrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তনহয়ে ২০০৭ হয়ে যাবে।
আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে netuser mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরীহবে।
এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে netlocalgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনারবর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে।
একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভহিসাবে ব্যবহার করতে পারেন। যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভহিসাবে ব্যবহার করতে পারেন।

Posted in উইন্ডোজ, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড, সফটওয়্যার, হ্যাকিং / নিরাপত্তা. Tags: , , , , , , , , , , , .
-------------------------------------------------------------------------------

উইন্ডোজের এক্সপির লুকানো কিছু ইউটিলিটি

উইন্ডোজ এক্সপির বেশ কিছু ইউটিলিটি আছেযেগুলোর খোঁজ অনেকেই জানি না। কিন্তু হিডেন ইউটিলিটি এক্সপি সফটওয়্যারদ্বারা এগুলো সহজেই চালু করা যায়। উইন্ডোজ ইউটিলিটি এবং কমান্ড লাইটইউটিলিটি মিলিয়ে প্রায় ১০০টি মত জানা অজানা ইউটিলির তালিকা এবং চালু করারব্যবস্থা রয়েছে এই ছোট সফটওয়্যারে। ২২৯ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://camtech2000.netথেকে ডাউনলোড করে নিন। এবার ইনস্টল করে চালু করে দেখুন। Windows utilitiesএবং Command Line utilities নামে ভিন্ন ভিন্ন ইউটিলিটির তালিকা দেয়া আছে।এবার প্রয়েয়াজনমত চালু করুন দরকারী ইউটিলিটিটি।


মেয়াদ উত্তীর্ণ ট্রাইল সফটওয়্যার চালু করা

বিনামূল্যের সফটওয়্যার আমরা প্রায় সবসময়ব্যবহার করে থাকি। এর মধ্যে ট্রাইল সংস্করণের সফটওয়্যার অন্যতম। কিন্তুট্রাইল সফটওয়্যার নির্দিষ্ট দিনের পরে আর চলে না আবার নতুন করে ইনষ্টলকরলেও বেশীরভাগ কাজে আসে না। কিন্তু আপনি চাইলে রানঅ্যাজডেট সফটওয়্যারদ্বারাwww.nirsoft.netথেকে ডাউনলোড আনজিপ করুন। এবার সফটওয়্যারটি চালু করে Browse… বাটনে ক্লিককরে যে মেয়াদ উত্তীর্ণ ট্রাইল সফটওয়্যারটি খুলুন। এবার পূর্বের যে তারিখেসফটওয়্যারটি চালু করতে চান Date / Time: এ নির্বাচন করুন। এবার Run বাটনেক্লিক করলে ট্রাইল সংস্করণের সফটওয়্যারটি উক্ত তারিখ হিসাবে চালু হবে। তবেসফটওয়্যাটি ইনষ্টল করার পূর্বের তারিখ নির্বাচন করে চালু করলে সফটওয়্যাটিচালু নাও হতে পারে। এভাবে আপনি মেয়াদ উত্তীর্ণ ট্রাইল সফটওয়্যার চালু করতেপারেন। অনায়াসে পূর্বের যেকোন তারিখে যেকোন সফটওয়্যার চালু করতে পারেন। ১৯ কিলোবাইটের বহনযোগ্য ফ্রি এই সফটওয়্যারটি

Posted in ওয়েব / ওয়াপ সাইট, টিপস এন্ড ট্রিকস, ডাউনলোড, সফটওয়্যার. Tags: , , , , , , , , , , , , , , .
--------------------------------------------------------------------

গুগল সার্চের ফলাফল ত্রিমাত্রিক টিউবে

জনপ্রিয় সার্চ ইঞ্জিনে গুগলে আমরা হরহামেশাসার্চ করে থাকি। ছবি, ওয়েবসাইট বা ভিডিও সার্চে ফলাল যদি ভিন্নভাবে দেখাযায় তাহলে কেমন হয়! সার্চ কিউবে (www.search-cube.com) আপনি সার্চ করলে গুগলের ফলাফলই আসবে ভিন্ন রূপে।সার্চের সর্বোচ্চ ৯৬টি ফলাফল থাম্বনলে হয়ে একটি ত্রিমাত্রিক টিউবে প্রতিটিপৃষ্ঠে ১৬টি করে প্রদর্শিত হবে। কীবোর্ডের এ্যারো কীর সাহায্যে টিউবটিসবদিকেই ঘোরানো যাবে। প্রাপ্ত ফলাফলের কোন ছবির উপরে মাউস ধরলে ডানে তারবিস্তারিত দেখাবে এবং ক্লিক করলে উক্ত লিংকে প্রবেশ করবে। তবে ফলাফলেরটিউবটি যেহেতু ফ্লাশের ফলে আপনার ব্রাউজারে ফ্লাম ৯+ ইনস্টল থাকতে হবে।এখানে সার্চের ফলাফল ছবি এবং ভিডিও বেশী দেখায়। ওয়েবসাইটের লিংক খুবই কমআসে।

-----------------------------------------------------------------------

মাউস ছাড়া ফায়ারফক্সে ব্রাউজ করা

নেক সময় মাউস নষ্ট হলে বা অন্য কারণে মাউসছাড়া কম্পিউটার ব্যবহার করা লাগতে পারে। যে কারণেই হোক না কেন মাউস ছাড়াইন্টারনেট ব্রাউজ করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। আপনি যাদি ফায়ারফক্সেব্রাউজ করে থাকেন আর মাউসলেস এ্যাড-অন্সটি ইনস্টল করা থাকে তাহলে সহজেই যেকোন লিংকে ঢুকতে পারবেন যা মাউস ক্লিক করার বিকল্প হিসাবে কাজ করবে। এজন্য মূল সাইট www.mouseless.de বা https://addons.mozilla.org/en-US/firefox/addon/879থেকে ৭২ কিলোবাইটের এ্যাড-অন্সটি ইনস্টল করে নিন। এবার ফায়ারফক্সটি পুনরায়চালু করে দেখুন প্রতিটি লিংকের ডানে সংখ্যা এসেছে। এখন উক্ত লিংকে একইউইন্ডোতে ঢুকতে Ctrl কী চেপে উক্ত সংখ্যা চাপুন, নতুন ট্যাবে ঢুকতে Alt কীচেপে উক্ত সংখ্যা চাপুন এবং Ctrl+ Alt কীদ্বয় একসাথে চেপে উক্ত সংখ্যাচাপলে নতুন উইন্ডোজে সাইটটি খুলবে। আপনি চাইলে (Ctrl+Shift+Alt+M চেপে)মাউসলেস ব্রাউজিং অপশন থেকে এসব কী বা অনান্য তথ্য পরিবর্তন করতে পারেন।

-----------------------------------------------------------------------------


ভিডিও থেকে ফ্লাশে রূপান্তর

ওয়েব সাইট বা অন্য কারনে ভিডিও থেকে শক ওয়েভফ্লাশ (.swf) বা ফ্লাশ ভিডিওতে(.flv) ফরম্যাটে রূপান্তরের প্রয়োজন হতেপারে। ভিডিও ফাইলকে ফ্লাশের উপরোক্ত ফরম্যাটে দ্বয়ে রূপান্তরের জন্য ফ্রিভিডিও টু ফ্লাশ কনভার্টার সফটওয়্যারটি বেশ কার্যকরী। ৮.৯৩ মেগাবাইটের এইফ্রি সফটওয়্যারটিwww.dvdvideosoft.comথেকে ডাউনলোড করে ইনস্টল করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে Input videofile: এর Browse… বাটনে ক্লিক করে সোর্স ভিডিও ফাইলটি আনুন। Output videofile: এ রূপান্তর হওয়া ফ্লাশ ভিডিওটির লোকেশন সয়ংক্রিয়ভাবে আসবে। তবে আপনিচাইলে Browse… বাটনে ক্লিক করে অন্য লোকেশন ঠিক করে দিতে পারেন। এবারFormats: এ swf বা flv নির্বাচন করুন। ডানে Presets: এ ভিডিও এর মাননির্ণয় করে দিতে পারেন। তবে > বাটনে ক্লিক করে ইচ্ছামত ভিডিওর মান এবংসাইজ ঠিক করে দিতে পারবেন। যদি flv ফরম্যাটে রূপান্তর করতে চান তাহলে কিধরনের প্লেয়ার নিবেন তা ডানে Player… বাটনে ক্লিক করে নির্বাচন করতেপারেন। আর নিচে Show HTML example file after conversion চেক বক্সে চেকরাখলে ভিডিও ফাইলটি ফ্লাশে রূপান্তর হবার পরে একটি HTML ফাইলে HTML কোডসহদেখাবে। এছাড়াও ভিডিও নির্দিষ্ট কিছু অংশ ফ্লাশে রূপান্তর করতে চাইলে Trimvideo… বাটনে ক্লিক করে পছন্দের অংশটুকু কাটুন এবং Apply & Closeবাটনে ক্লিক করে মূল উইন্ডোতে ফিরে আসুন। সবশেষে Convert বাটনে ক্লিক করলেভিডিওটি ফ্লাশ ফরম্যাটে রূপান্তর হবে এবং ডিফল্ট ওয়েব ব্রাউজারে HTMLকোডসহ চালু হবে।

--------------------------------------------------------------------------

ডিক্স থেকে ইমেজ (ISO) তৈরী এবং মাউন্ট করা

এমন কিছু সিডি আছে যেগুলো হার্ডডিক্সে কপিকরে চলালে চলে না। সেক্ষেত্রে সিডি রমে সিডি রেখে চালাতে হয় যা বেশঝামেলার বা সমস্যার সৃষ্টি করে। এসমস্যা থেকে রেহায় পেতে ভার্চুয়াল সিডিড্রাইভে সিডির তথ্য রেখে চালাতে হয়। এজন্য সিডির সকল তথ্য প্রথমে ইমেজহিসাবে হার্ডডিক্সে সেভ করতে হয় এবং উক্ত ইমেজটিকে ভার্চুয়াল সিডি হিসাবেতৈরী করতে হয়। এছাড়াও বিভিন্ন কারণে সিডিরতথ্য ইমেজ হিসাবে সংরক্ষণ করার প্রয়োজন পরে। এই উভয় কাজটি করতে পারবেনআইএসও ডিক্স (isodisk) সফটওয়্যার দ্বারা। ৫২৬ কিলোবাইটের এই সফটওয়্যারটি www.isodisk.com:)ডানের ব্রাউজ বাটনে ক্লিক করে সেভ করা আইএসও ফাইলটি নির্বাচন করুন, তাহলেউক্ত কম্পিউটারে Z: নামে নতুন একাটি ভার্চুয়াল সিডি ড্রাইভ তৈরী হবে যাতেথাকবে আপনার সিডি থেকে ইমেজ করা সকল তথ্য। এর পরে আনমাউন্ট করতেসফটওয়্যারটি চালু করে উক্ত ড্রাইভের ডানে X বাটনে ক্লিক করলেই হবে। তবেসফটওয়্যারটি আনইনস্টল করলে সকল ভার্চুয়াল ড্রাইভ সয়ংক্রিয়ভাবে আনমাউন্টহয়ে যাবে। ফ্রিওয়্যার এই সফটওয়্যারটি উইন্ডোজের সকল সংস্করণে চলবে। থেকে ডাউনলোড করে ইনষ্টল করুন এবং কম্পিউটারটি রিস্টার্ট করুন। এবারসফটওয়্যারটি চালু করে Create ISO Image from CD-ROM ট্যাব থেকেসিডি/ডিভিডি রমটি নির্বাচন (একাধিক হলে) করুন এবং সেভ বাটনে ক্লিক করেসুরক্ষিত কোন ফোল্ডারে সেভ করুন। এবার ইমেজটি মাউন্ট করতে Mount ISOImageas Virtual Disk ট্যাব থেকে আপনার পছন্দের যেকোন ড্রাইভের (ধরি Z

===================================================

কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়।ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রামইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশনইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেইউইন্ডোজসহ উক্ত ড্রাাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন।এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেইহবে। ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইটকরুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা)পাওয়া যাবে www.hiren.info/pages/bootcd এই সাইটে।
ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারীসকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)।এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করেএন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Serverনির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে AcronicsImage Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখাযাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজকরতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Informationমাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভনির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডোথেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুনএবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবংCompression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তুতৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজসাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে ImageArchive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Nextকরে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজতৈরী হবে।
ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এইইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition MagicPro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics ImageEnterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুনএবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচনকরে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No.I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk toRestore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডোথেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল)নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্টরেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceedবাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহুরিস্টোর হয়ে যাবে।
এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

সকল সংস্করণ পাবেন এখানে www.givemesolution.org

9.5 Version (97 MB)

HTTP (mirror #1): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #2): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #3): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #4): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch
HTTP (mirror #5): Hiren’s BootCD v9.5 incl. keyboard patch

9.6 Version (118 MB)

HTTP (mirror #1): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch
HTTP (mirror #2): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch
HTTP (mirror #3): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch
HTTP (mirror #4): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch
Torrent (mirror #5): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch
Torrent (mirror #6): Hiren’s BootCD v9.6 incl. keyboard patch

===========================================================================

একাধিক কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করা

আমরা যারা মোবাইল বা মডেম দ্বারা ইন্টারনেটব্যবহার করি তারা চাইলে অনান্য লোকাল কম্পিউটারে ইন্টারনেট শেয়ার করেব্যবহার করতে পারি। ধরি আপনার কম্পিউটারটি আরো দুটি কম্পিউটারের সাথেল্যানের সাহায্যে সংযোগ স্থাপন করা আছে। আপনি আপনার কম্পিউটারে এডজ মডেমদ্বারা ইন্টারনেটের সংযোগ নিয়েছেন। এখন আপনি চাইলে অনান্যকম্পিউটারগুলোতেও ইন্টারনেটের সংযোগ দিতে পারেন শেয়ার করে। এতে অবশ্য গতিকিছুটা কমে যাবে।এজন্য আপনি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস দেখে নিন। ধরি আপনার লোকাল এরিয়া নেটওয়ার্কের আইপি এড্রেস হচ্ছে ১৯২.১৬৮.১.১২।

প্রথমে আপনি আপনার কম্পিউটারে এডজ মডেম দ্বারা ইন্টারনেটের সংযোগ স্থাপনকরুন। এরপরে সিস্টেম ট্রেতে থাকা উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডানবাটন ক্লিক করে Status এ ক্লিক করুন। অথবা Control Panel থেকে NetworkConnections এ গিয়ে উক্ত সংযোগের আইকনের উপরে মাউসের ডান বাটন ক্লিক করেStatus এ ক্লিক করুন একটি স্টেটাস উইন্ডো আসবে। এবার General ট্যাবে থেকেProperties বাটনে ক্লিক করুন তাহলে প্রোপার্টিস উইন্ডো আসবে। এবার Advanceট্যাবে ক্লিক করে Internet Connection Sharing অংশে Allow other networkusers to connect through this computer’s internet connection চেক (যদিআপনার একাধিক লোকাল এরিয়ার সংযোগ থাকে তাহলে একটি ম্যাসেজ আসবে যে আপনিকোন লোকাল এরিয়াতে ইন্টারনেট শেয়ার দিবেন, আপনি আপনার পছন্দেরটি নির্বাচনকরবেন।) করে Ok করুন। তাহলে Network Connections এর পরপর তিনটি ম্যাসেজআসবে যেগুলোতে ধারাবাহিক ভাবে Ok Yes Ok করুন। এখন দেখুন আপনারকম্পিউটারের লোকাল আইপি পরিবর্তন হয়ে ১৯২.১৬৮.০.১ হয়েছে।

এখন আপনি লোকাল এরিয়ারStatus এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকে Thisconnection uses the following items অংশের Internet Protocol (TCP/IP)নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার আইপি ১৯২.১৬৮.০.১পরিবর্তন করে পূর্বের আইপি ১৯২.১৬৮.১.১২ দিন এবং Ok করুন।
এবার যে কম্পিউটারে আপনি ইন্টারনেট সংযোগ পেতে চান সেই কম্পিউটারের লোকালএরিয়ার Status এ গিয়ে Properties বাটনে ক্লিক করে General ট্যাবে থেকেThis connection uses the following items অংশের Internet Protocol(TCP/IP) নির্বাচন করে Properties বাটনে ক্লিক করুন। এবার Default gatewayএর আইপি এড্রেস হিসাবে ১৯২.১৬৮.১.১২ লিখুন। এরপরে Use the flowing DNSserver addresses অপশন বাটন চেক করে Preferred DNS server এর আইপি এড্রেসহিসাবেও ১৯২.১৬৮.১.১২ লিখে Ok Ok Ok করুন।
এবার দেখুন আপনার এই কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ এসেছে। এভাবে আপনি অন্যআরেকটি কম্পিউটারে সংযোগ নিতে পারনে। ব্রডব্যান্ডের সংযোগও এভাবে শেয়ারকরে ব্যবহার করা যাবে।

Posted in অনলাইন / ইন্টারনেট, টিউটোরিয়াল, টিপস এন্ড ট্রিকস. Tags: , , , , , , , , .
=================================================================

ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটার নিয়ন্ত্রণ

আপনার বন্ধু থাকে প্রবাসে আর আপনিবাংলাদেশে। আপনার বন্ধু কম্পিউটারে খুব বেশী দক্ষ না। আপনি আপনার বন্ধুকেকিছু শেখাতে চান বা তার কম্পিউটারের কিছু কাজ করে দিতে চান। কিন্তু দুজনহাজার কিলোমিটার দুরে থেকে কিভাবে এটা সম্ভব। টিমভিউয়ার সফটওয়্যারেরমাধ্যমে আপনি আপনার বন্ধুর কম্পিউটার ব্যবহার করতে পারবেন, ফলে আপনি তাকেযেমন কিছু শেখাতে পারবেন তেমনই তার বিভিন্ন কাজও করে দিতে পারবেন। এজন্যঅবশ্যই উভই কম্পিউটারে ইন্টারনেট সংযোগ এবং টিমভিউয়ার সফটওয়্যার ইনষ্টলথাকতে হবে।
এজন্য উভয়ই www.teamviewer.comথেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার উভয়ই সফটওয়্যারটি চালুকরুন, তাহলে কিছুক্ষণের মধ্যে Your Details অংশে ID এবং Password আসবে।যেহেতু আপনি আপনার বন্ধুর কম্পিউটার নিয়ন্ত্রণ করবেন তাই আপনার বন্ধুর কাছথেকে এসএমএস, ফোন, মোবাইল, ম্যাসেজ (চ্যাট) বা ইমেইলের মাধ্যমে তারটিমভিউয়ারের ID এবং Password জেনে নিন। এখন আপনার টিমভিউয়ারের (RemoteSupport নির্বাচন রেখে) Partner Details এর ID অংশে আপনার বন্ধুর দেওয়াআইডি লিখে Connect Partner বাটনে ক্লিক করুন। তাহলে সফটওয়্যার ইন্টারনেটেরমাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের টিমভিউয়ার পরীক্ষা করবে। এবপরেপাসওয়ার্ড চাইলে আপনার বন্ধুর দেওয়া পাসওয়ার্ড লিখে Log On বাটনে ক্লিককরুন। কিছুক্ষণের মধ্যে আপনার বন্ধুর দেওয়া আইডির টাইটেলে একটা উইন্ডোআসবে, যা আপনার বন্ধুর কম্পিউটারের ডেক্সটপ। এখন আপনি উক্ত ডেস্কটপেরমাধ্যমে আপনার বন্ধুর কম্পিউটারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ (ফাইল/ফোল্ডার তৈরী,ডিলিট করা, টাইপ করা, সফটওয়্যার ইনষ্টল করা, ডাউনলোড করা, গান দেখাইত্যাদি) করতে পারবেন। মোট কথা ইন্টারনেটর সংযোগ অক্ষুন্ন রেখে কম্পিউটারলগঅফ/সার্টডাউন ছাড়া বাকি সবই করতে পারবেণ। এছাড়াও Filetransfer থেকেসংযোগ নিলে আপনার নিজের কম্পিউটারের ফাইল আপনার বন্ধুর কম্পিউটারের মধ্যেফাইল/ফোল্ডার আদান প্রদান করতে পারবেন।

you have a very nice Site - Please visit my Webpage under Butzelnews Thanks and Greetings from Germany



পাসওয়ার্ড দিন যেকোন এ্যাপলিকেশনে

একটি কম্পিউটারে একাধিক ব্যবহারকারী থাকলেবিভিন্ন ধরনের নিরাপত্তাহীনতায় ভোগা স্বাভাবিক| আপনি যদি চান আপনারগুরুত্বপূর্ণ সফটওয়্যারটি (এ্যাপলিকেশন) আপনি ছাড়া অন্য কেউ খুলতে পারবেনা তাহলে সেটা অন্য ব্যবহারকারীদের জন্য নিষিদ্ধ বা ব্লক করা বেশ কষ্টকর।কিন্তু আপনি এ্যামপেথি সফটওয়্যার দ্বারা যেকোন এ্যাপলিকেশন পাসওয়ার্ডপ্রোটেক্ট করতে পারবেন। মাত্র কয়েক কিলোবাইটের এই সফটওয়্যারটি www.migeel.skথেকে ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি চালু করে … (ব্রাউজ) বাটনে ক্লিককরে যে এ্যাপলিকেশন পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চাচ্ছেন সেটি খুলুন। এবারনিচে দুইবার পাসওয়ার্ড দিয়ে Protect বাটনে ক্লিক করলে এ্যাপলিকেশনটিপাসওয়ার্ড প্রোটেক্ট হবে। এখন থেকে উক্ত এ্যাপলিকেশনটি চালু করতে গেলেপাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড ছাড়া সফটওয়্যারটি চালু করা যাবে না।এ্যাপলিকেশনটি আনপ্রোটেক্ট করতে চাইলে এ্যামপেথি সফটওয়্যারটি চালু করে একইভাবে পাসওয়ার্ড দিয়ে Unprotect বাটনে ক্লিক করলেই হবে। ফ্রি এই সফওয়্যারটিউইন্ডোজের সকল সংস্করণে চলবে।

You can downlaod from http://www.esnips.com/doc/6390e29d-6f8c-4515-8de0-acd6d7e43d03/empathy

Posted in ওয়েব / ওয়াপ সাইট, ডাউনলোড, সফটওয়্যার, হ্যাকিং / নিরাপত্তা. Tags: , , , , , , , , , , .
===============================================================

তৈরী করুন উইন্ডোজের লাইভ সিডি

লাইভ সিডি হচ্ছে অপারেটিং সিস্টেম ইনষ্টলকরা ছাড়ায় সিডি থেকে বুট করে কম্পিউটার ব্যবহার করা। যাকে বহনযোগ্যঅপারেটিং সিস্টেম বলা যেতে পারে। হার্ডডিক্স ছাড়ায় লাইভ সিডির মাধ্যমেকম্পিউটারের অনকে ধরনের কাজ করা যায়। ইন্টারনেটে বিভিন্ন অপারেটিংসিস্টেমের লাইভ সিডি পাওয়া যায় যা ডাউনলোড করে সিডিতে রাইট করলেই লাইভসিডি তৈরী হয়ে যায়। আপনি চাইলে মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম ২০০০/এক্সপি/২০০৩ এর লাইভ সিডি তৈরী করতে পারেন।
এজন্য প্রথমে www.nu2.nu/pebuilderথেকে প্রিইনষ্টল্ড ইনভাইরনমেন্ট বিল্টার বা পিবিল্টার (৩.১৫ মেগাবাইট)ডাউনলোড করে ইনষ্টল করুন। এবার পিবিল্টার চালু করলে লাইসেন্স এগ্রিমেন্টেকরতে I Agree করুন। এরপরে Search files? ম্যাসেজ বক্স আসবে এখানে Yes করলেআপনার কম্পিউটারে উইন্ডোজ অপারেটিং সিস্টেম (২০০০/এক্সপি/২০০৩) ব্যাকআপআছে কিনা তা খুঁজবে (আপনি No বাটনে ক্লিক করতে পারেন)। আপনি উইন্ডোজে লাইভসিডিতে যে ডেস্কটপ ওয়ালপেপার দেখতে চান সেটি bartpe.bmp নামে সেভ করেইনষ্টল করা ফোল্ডারে bartpe.bmp নামক ফাইলের উপরে রিপ্লেস করুন।
এরপরে Plugins বাটনে ক্লিক করে nu2shell এবং startup group প্লাগইন দুটিডিজেবল করুন। এবং Add বাটনে ক্লিক করে ইচ্ছামত প্লাগইন যোগ করুন এবংঅবশেষে Close করুন। স্টার্ট মেনু এবং টাস্ক বার পেতে http://nchc.dl.sourceforge.net/sourceforge/winpe/xpe-1.0.7.cabপ্লাগইনটি লাগবে। আপনি Kaspersky, Avast; Nero; VLC; OpenOffice, FoxitPDF reader, Acrobat Reader ইত্যাদি প্লাগইন ডাউনলোড করতে পারেন www.nu2.nu/pebuilder/plugins বা http://oss.netfarm.it/winpe/plugins.php সাইট থেকে।
এখন Source: এর ডানের বাটনে ক্লিক করে এক্সপির (যদি লাইভ সিডি হিসাবেএক্সপিকে ব্যবহার করতে চান) ফোল্ডারটি দেখিয়ে দিন। এর সাথে অন্যকোনফোল্ডার (তথ্য বা বহনযোগ্য সফটওয়্যার) যোগ করতে চাইলে Custom: এর ডানেরবাটনে ক্লিক করে ফোল্ডারটি দেখিয়ে দিন। এবার Create ISO image চেক করে পাথএবং ফাইলের নাম দিন এবং Build বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষণের মধ্যেISO image ফাইল তৈরী হবে। সরাসরি সিডিতে রাইট না করে ISO image ফাইল তৈরীকরা ভাল, কারণ কোন ভুল বা এরর থাকলে পুনরায় সংশোধন করা যাবে যা সরাসরিসিডিতে রাইট করলে করা যাবে না এবং সিডিটি নষ্ট হবার সম্ভাবনা থাকে। এবারউক্ত ISO image ফাইল সিডিতে রাইট করুন। ব্যাস হয়ে গেল উইন্ডোজের (এক্সপির)লাইভ সিডি। এই সিডি দ্বারা আপনি হার্ডডিক্স ছাড়ায় এক্সপির মতই কম্পিউটারেঢুকতে এবং ব্যবহার করতে পারবেন।

লাইভ সিডি দ্বারা আপনি নব কিছুই করতে পারবেন না। আপনার উইন্ডোজ সিডিতে তাই sound card ইনষ্টল হচ্ছে না।
পোর্টেবল এন্টিভাইরাস ক্লামউইন।
http://portableapps.com/apps/utilities/clamwin_portable

উইন্ডোজের পাসওয়ার্ড হ্যাক করা
হ্যাকিং করতে হলে আপনার লাইভ আপারেটিং সিস্টেম দরকার হবে।
আপনি  XP Live CD (New Window) বা  Slax Live CD (New Window)দ্বারা কম্পিউটার বুট করুন।
এবার সরাসরি যে ড্রাইভে উইন্ডোজ ইনস্টল করা আছে সেই ড্রাইভের উইন্ডোজের সিস্টেম৩২ ফোল্ডারে ঢুকে sethc.exe ফাইলকে রিনেম করে sethcold.exe করুন। এবার cmd.exe ফাইলকে কপি করে sethc.exe নামে রিনেম করুন। এবার কম্পিউটার রিস্টার্ট করুন লাইভ সিডিটি বের করে আগরে উইন্ডোজে ঢুকুন। এবং কম্পিউটার লগঅন স্ক্রিন আসলে শিফট (Shift) কী পাঁচবার চাপুন তাহলে কমান্ড প্রোম্পট খুলবে।
এখন এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে net user administrator 2007 লিখুন তাহলে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন হয়ে ২০০৭ হয়ে যাবে।
আর আপনি যদি পাসওয়ার্ড পরিবর্তন না করে নতুন ইউজার খুলতে চান তাহলে net user mehdi /add লিখে এন্টার করুন তাহলে mehdi নামে নতুন একটি ইউজার তৈরী হবে।
এবার mehdi ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে হলে net localgroup administrator mehdi /add লিখুন এবং এন্টার করুন। তাহলে আপনার বর্তমান ইউজার (mehdi) এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করা যাবে।
একইভাবে বর্তমান ব্যবহার করা যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। যে কোন লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন।
====================================================
অনেক সময় ভাইরাস জনিত কারনে উইনডোজ এক্সপি বিভিন্ন ফিচার যেমন Task manager, Folder option, Registry , Run , Search ,control panel , Hidden files ইত্যাদি সব বন্ধ হয়ে যায় । যার ফলে আমাদের অনেক সমস্যার পড়তে হয়
তাই আমার তৈরী এই সফটওয়্যারটি ব্যবহার করে এসকল সমস্যার সমাধনা পাওয়া যেতে পারে
এতে আরও পাবেন এন্টিভাইরাস সফটওয়্যার ওয়েব সাইট ঠিকানা
তাছাড়া Autorun.inf ভাইরাস নিধন করা যাবে এটি দ্বারা
এই সফটওয়্যার নাম Light Defender ..
Size 316kb
শিমুল..Light System Inc.
ডাউনেলাড
http://www.mediafire.com/file/j1m0zwtjjjg/Light%20Defender%201.0.exe (New Window)

==================================================================